সর্বশেষ :

রাজশাহী-৫ আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপি প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়নপত্র দাখিল


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫ । ৫:৩৭ পূর্বাহ্ণ
রাজশাহী-৫ আসনে উৎসবমুখর পরিবেশে বিএনপি প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়নপত্র দাখিল

রবিউল ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজশাহীর রাজনীতির মাঠ। এরই ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা জায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়নপত্র গ্রহণ করে জমাদানের প্রক্রিয়া শেষে প্রার্থী নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় অধ্যাপক নজরুল ইসলামের সাথে উপজেলা ও পৌরসভা বিএনপির একটি শক্তিশালী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান আয়নাল(আহ্বায়ক দুর্গাপুর উপজেলা বিএনপি), অধ্যাপক জোবায়েদ হোসেন (সদস্য সচিব, দুর্গাপুর উপজেলা বিএনপি), হাসান ফারুক ইমাম সুমন(সাবেক ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি), আজাদ রেজাউল করিম রেজা( সাবেক ইউপি চেয়ারম্যান), রবিউল ইসলাম খান রবিন( সাবেক ইউপি চেয়ারম্যান), জার্জিস হোসেন সোহেল(সদস্য, উপজেলা বিএনপি), গোলাম মোর্তুজা(সদস্য, উপজেলা বিএনপি)।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা শামিল হয়েছি। পুঠিয়া-দুর্গাপুরের মানুষ পরিবর্তন চায়। আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে পুঠিয়া ও দুর্গাপুরের অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের অবহেলিত কৃষি খাতের আধুনিকায়নে তিনি কাজ করবেন। বিশেষ করে শিক্ষিত যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

রাজশাহী-৫ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে দেখা যায় দুর্গাপুর উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ। তৃণমূল পর্যায়ের কর্মীরা বলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ এবং শিক্ষাবিদ হিসেবে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তাদের প্রত্যাশা।

উল্লেখ্য, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, নির্বাচনী আচরণবিধি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
%d bloggers like this: