দুর্গাপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত, নির্বাচনী বিজয়ে আনন্দ প্রকাশ
বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল
রাজশাহীর ছয় আসনে বিএনপির দখলে চারটি, জামায়াতের ঝুলিতে দুইটি
ভদ্রায় লোহার রড–হাতুড়ি নিয়ে তাণ্ডব: ব্যবসায়ী হত্যাচেষ্টায় সন্ত্রাসী চক্রের নৃশংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর মহানগরের ৪৭ নম্বর ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাম্প্রদায়িক সম্প্রীতির নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই— দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম
পুঠিয়া-দুর্গাপুরে ধানের শীষের গণজোয়ার
এই দেশে আর বিভাজনের রাজনীতি করতে দেওয়া হবে না: রাজশাহীতে জামাতে আমির
কলম ছেড়ে প্রকৃতির কোলে: ‘রাজশাহীর আলো’র আনন্দঘন বনভোজন সম্পন্ন
জলবায়ু ও মানবিক দায়বদ্ধতায় স্থাপত্যের ভূমিকার কথা বললেন কাশেফ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি : কেন্দুয়া উপজেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনা সমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। গত এক বছরে উপজেলাটিতে প্রায় ৪০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেরক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক সাইকেল র্যালি ‘Awareness Cycle Rally Against Suicide – ঐক্যতান’।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত র্যালিটি কোটবাড়ী দুর্গ থেকে শুরু হয়ে পাইকুড়া বাজার, বৈরাটি ও নীলাম্বরখিলা ঘুরে পুনরায় কোটবাড়ী দুর্গে এসে শেষ হয়।
কেন্দুয়ার লোকসংগীত ঐতিহ্য থেকে অনুপ্রাণিত ‘ঐক্যতান’ নামটির মাধ্যমে জীবনের উত্থান-পতনেও একসঙ্গে থাকার বার্তা তুলে ধরা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, সাইক্লিং গ্রুপ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রেরক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শফিক আহমেদ ভুইয়া বলেন, “আত্মহত্যা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। এটি আমাদের সমাজে সহমর্মিতা ও পারিবারিক সমর্থনের অভাবের প্রতিফলন। সময়মতো একজন মানুষের পাশে দাঁড়ানো কিংবা একটি সহানুভূতিশীল কথাও একটি জীবন বাঁচাতে পারে। ‘ঐক্যতান’ র্যালির মাধ্যমে আমরা সমাজকে সেই বার্তাই দিতে চেয়েছি।”
তিনি আরও বলেন, জীবন কখনো একক সুরে চলে না—কখনো সুর ভাঙে, কখনো তাল হারায়; তবে একসঙ্গে ঐক্যতান ধরতে পারলে জীবন থেমে যায় না।
র্যালির উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানান, আত্মহত্যা বিষয়ে ভুল ধারণা দূর করা, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা পরিবেশ তৈরি, পরিবার ও সমাজে সহমর্মিতা বৃদ্ধি এবং তরুণদের মানসিক সহায়তা চাওয়ার প্রবণতা উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
উল্লেখ্য, প্রেরক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ‘আলোর মুখোমুখি’, ‘প্রেরয়িতা’ (উন্মুক্ত পাঠঘর), Ice Breaking Session, Thinking Out of The Box, Wrong Decision এবং Life is Beautiful.
আপনার মতামত লিখুন :