বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
সম্পত্তির লোভে বাবাকে পিটিয়ে হত্যা করলেন দুই ছেলে! লাশের পাশে বৃদ্ধা মা
ইরানি নারী ফুটবল দলকে আশ্রয় দেবে ট্রাম্প
কলাবাগানের তেঁতুলতলা মাঠে উদ্বোধন হলো ‘শিশু কর্ণার’
নওহাটায় সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
টঙ্গীতে সাংবাদিকদের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
গাজীপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
চাঁদা না দেয়ায় স্ত্রীর সামনেই স্বামী গণেশ পালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়) প্রতিনিধি :
রাজশাহীতে হযরত সূফী শাহ্ মুহাম্মদ মুখতার কাদেরী বখশী রহ: এর ৩১ তম উরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) ও সোমবার (১২ ডিসেম্বর) ও দুদিন ব্যাপি এই উরসের আয়োজন করে নগরীর সপুরায় সূফীনগরে অবস্থিত দরবার শরীফ কতৃপক্ষ। দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আসে ভক্ত আশেকানরা। এ বছর করোনার প্রকোপ না থাকায় লাখ লাখ মুসল্লিদের সমাগম লক্ষ্য করা গেছে।
সরেজমিনে জানা যায়, পাকিস্তান, ভারতসহ বাহিরের দেশের ভক্তরাও যোগদান করেছেন।
হযরত সূফী শাহ্ মুহাম্মদ মুখতার কাদেরী বখশী রহ: ১৯৩১ সালে ভারতের গাজীপুর জেলায় জন্ম গ্রহন করেন। রাজশাহী জেলা সরকারি কলেজে শিক্ষা গ্রহন শেষে ১৯৫২ সালে ডাক বিভাগে সহকারী পোষ্টমাষ্টার হিসেবে কর্মজীবন শুরু করেন এই সূফি সাধক । ১৯৯২ সালে মৃত্যু হয় এই মহান সাধকের। এর পর থেকেই দুর দুরান্ত থেকে ভক্ত আসেকানরা সাওয়াব ও শিক্ষা লাভের আশায় ছুটে আসেন দরবারে।
উরসকে ঘিরে হাজার মানুষের সেবায় দিন রাত নিরলস ভাবে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। সেবা আর মনোরম পরিবেশ পেয়ে খুশি আগত দেশ বিদেশের অনুসারীরা।
খানকাহ বখশীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন খাদেমে তরিকত ড. মুফতি শাহ মুহাম্মদ ওয়াকার আহমাদ মুখতারী বলছেন, প্রতি বছরের মত এবারও সফলতার সাথে উরস সম্পন্ন হয়েছে। আসেকানদেও পদচারনায় মুখর হয়ে উঠেছিন দরবার প্রাঙ্গন।
দুদিন ব্যাপি এই উরস মোবারকে শুধু বাংলাদেশ নয় ভারত ও পাকিস্থান থেকেও এসেছিল ভক্ত আসেকানরা। নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :