বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ

ফেসবুক পরিচয় বেড়াতে এসে মুল্যবান জিনিস পত্র চুরি— উল্টো হুমকি; খিলক্ষেত থানায় অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

নিজস্ব প্রতিবেদক :

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক ব্যক্তির বাড়িতে এসে কয়েকদিন অবস্থান করার পর মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আঃ রউফ সংশ্লিষ্ট খিলক্ষেত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ পরিচয়ের মাধ্যমে অভিযুক্ত অ্যাড. মৌ চৌধুরীর সঙ্গে বাদীর যোগাযোগ ও কথাবার্তা শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল অভিযুক্ত মৌ চৌধুরী বাদীর বাসায় বেড়াতে আসেন এবং সেখানে টানা ৪-৫ দিন অবস্থান করেন।
অভিযোগে বলা হয়, অবস্থানকালীন সময়ে তিনি বাড়ির পরিবেশ ও মূল্যবান জিনিসপত্র সম্পর্কে ধারণা নেন। একপর্যায়ে সুযোগ বুঝে কাউকে কিছু না জানিয়ে বাসার বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গোপনে বাসা ত্যাগ করেন। পরে বিষয়টি টের পেয়ে বাদী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে শুরু হয় নতুন করে হয়রানি।

বাদীর অভিযোগ, ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং বিএনপির নেত্রী হিসেবে পরিচয় দিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি বাদীকে বিভিন্নভাবে হুমকি দেন এবং ভবিষ্যতে ক্ষতি করার ইঙ্গিত দেন। একাধিকবার ফোন করে মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নেন।
ভুক্তভোগী আঃ রউফ সংশ্লিষ্ট খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে চুরি, প্রতারণা ও হুমকির অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.