সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ মাসুম রানা :

গাজীপুরের জয়দেবপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

সকাল ৯টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে ধাপে ধাপে অনুষ্ঠানের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিকেল ৪টা ১ মিনিটে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে বিকেল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের সভাপতি মোঃ মোহাম্মদ সোহেল সাদাত।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান শহিদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নুরে ইয়াসমিন ফাতেমা, প্রবীর কুমার সাহা ও অনুপম দে, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান ও আহমেদ হোসেন, অর্থ সম্পাদক শাহ নেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক কাজী মোজাম্মেল হক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক নাজিম হোসেন, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বৃট্রেন চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য শিমুল বড়ুয়া, সল্পব চৌধুরী, মনজুরুল আলম, মোঃ জসিমউদ্দিন, আলাউদ্দিন আহমেদ রাসেল, আরাফাত সাগর, সানাউল্লাহ চৌধুরী, রেজাউল করিম, আজিমুল হক, নিয়াজ খান, আবুল বাহার, হানিফ ও আবু তাহের রানা প্রমুখ।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরাও আয়োজকদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.