গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

গাজীপুর প্রতিনিধি :
গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগর হেযবুত তওহীদের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক এই অস্থিরতার প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি খাত ও প্রবাসী আয়ের ওপর পড়তে পারে। তাই সম্ভাব্য সংকট মোকাবেলায় সকলের সচেতন ও প্রস্তুত থাকা জরুরি।
আলোচনা সভায় আরও বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, স্থানীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পারিবারিক পরিকল্পনা সুসংগঠিত করা সময়ের দাবি। পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর মহানগর বাসন থানা হেযবুত তওহীদের সভাপতি শামীমুল হাসান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির খাদ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাকিম খাঁন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের নারী নেত্রী তাসলিমা আক্তার, সদর থানা সভাপতি গোলাম কিবরিয়া লিখন, কাপাসিয়া থানা সভাপতি মোঃ শাহজাহান প্রধান, টঙ্গী পশ্চিম থানা সভাপতি মোঃ শাহাদাত ইসলামসহ গাজীপুর মহানগর হেযবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :