গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

রেলযাত্রীদের ঈদযাত্রা আরও আরামদায়ক ও আধুনিক করতে দেশের আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। জনসমাগমস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়ার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত শুক্রবার ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটের আন্তঃনগর ট্রেনে প্রথমবারের মতো এই সেবার সফল পরীক্ষা চালানো হয়। এই কার্যক্রমে বিশ্বখ্যাত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ এবং আধুনিক ‘পাওয়ার ওভার ইথারনেট’ (PoE) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে একটি কেবলের সাহায্যেই বিদ্যুৎ ও ডেটা উভয়ই সরবরাহ করা সম্ভব হচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে পরীক্ষামূলক ব্যবহারে অত্যন্ত আশাব্যঞ্জক গতি পাওয়া গেছে। সাধারণ পরীক্ষায় ৮ থেকে ৮৮ এমবিপিএস ডাউনলোড স্পিড এবং স্টারলিংক অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১৩৬ এমবিপিএস পর্যন্ত গতি রেকর্ড করা হয়েছে। ভ্রমণের সময় ল্যাটেন্সি ছিল মাত্র ২৩ থেকে ৪৭ মিলি সেকেন্ড। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের আগেই সাধারণ মানুষের জন্য এই ডিজিটাল সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সেবাটি বর্তমানে বাস্তবায়ন করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (BSCL), যারা দেশে স্টারলিংকের অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করছে। উপদেষ্টা আরও জানান, খুব শিগগিরই ঢাকা–রাজশাহী, ঢাকা–সিলেট এবং ঢাকা–খুলনা—এই তিনটি গুরুত্বপূর্ণ রুটেও ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হবে। এছাড়া ঈদের আগেই দেশের বড় রেলস্টেশন ও বিমানবন্দরগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন ওয়াইফাই চালুর পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঈদের পরবর্তী ধাপে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—হযরত শাহজালাল, শাহ আমানত এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই উন্নত ওয়াইফাই সেবা বিস্তৃত করা হবে। ধাপে ধাপে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও এই ফ্রি ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
আপনার মতামত লিখুন :