বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল

বাউফলে ছাত্রদলের উদ্যোগে কুরআন খতম ও ইফতার মাহফিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

পটুয়াখালীর বাউফলে ছাত্রদলের উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। ‘মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাউফলের মদনপুরা ইউনিয়নের একাধিক হাফিজিয়া মাদ্রাসায় এই কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম পর্যায়ে কুরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্বের সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে ‘মরহুম আনিচুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশন’-এর নীতি নির্ধারক প্যানেলের নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন।

আয়োজনে ছিলেন নিয়াজ খান, এস এম রুমান সিকদার, হিমেল হাওলাদার, মো. জহিরুল ইসলাম, রবিউল ইসলাম, মো. অলিউল্লাহ, রবিউল ইসলাম রাজিব, এমদাদুল হক অলি, মো. সোহেল, সাদ্দাম মুন্সি, সাদ্দাম হোসেন সুজন, মো. লিমন মৃধা, হালিম হাওলাদার, মো. জিয়া, রাফসান টিটু, জাকারিয়া, সজিব হোসেন, বাইত উদ্দিন, মো. হাচান, রাকিব ও শামিম হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

সামাজিক দায়বদ্ধতা থেকে এবং ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতেই ছাত্রদলের এই ব্যতিক্রমী আয়োজন সর্বমহলে প্রশংসিত হয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.