পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

গাজীপুর মহানগর সংবাদদাতা :
গাজীপুর মহানগরীর টঙ্গীতে আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার ৭ই মার্চ রাত আনুমানিক সাড়ে আটটার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পিছনে সাংবাদিক জয়নাল আবেদীনের বাসায় পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায় এর আগেও তার বাসায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছিলো । ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না।
হামলাকারীরা বাসার জানালা ভাঙচুর করে এবং ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাশাপাশি তারা জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, এর আগেও একবার দুর্বৃত্তরা জয়নাল আবেদীনের বাসায় হামলা চালিয়েছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পরিবারটি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এ ঘটনায় এলাকার স্থানীয় লোকজনের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :