পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা

আজ ৭ মার্চ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আমিনুল হক টিপুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বেগমগঞ্জবাসীর ভূমিকা অপরিসীম। রাষ্ট্রের পাশাপাশি এলাকার উন্নয়নে ঢাকায় বসবাসরত নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শরীফ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেন এবং নোয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জামাল উদ্দিন। সভাপতির বক্তব্যে আমিনুল হক টিপু বলেন, ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরাম এখন প্রবাসে থাকা নাগরিকদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। এলাকার উন্নয়নে সংগঠনটি অতীতের ন্যায় ভবিষ্যতেও বলিষ্ঠ নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফোরামের সহ-সেক্রেটারি ইঞ্জিনিয়ার আহসান উল্যা, ওমর ফারুক সোহাগ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার অহিদুর রহমান নিঝুম, প্রচার সম্পাদক মোরশেদ আলম এবং আইন সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। ঢাকায় বসবাসকারী বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিবৃন্দ এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :