রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ও দপ্তরীদের ইফতার মাহফিল
আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

রাজশাহীতে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও কর্মচারীদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর একটি স্থানীয় রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বোয়ালিয়া থানা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী থানা শিক্ষা অফিসার মো. আব্দুল মোতালিব। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরী ও কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং ত্যাগের শিক্ষা দেয়। পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।
বক্তারা এই মিলনমেলাকে কর্মক্ষেত্রে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধির এক অনন্য মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দপ্তরী ও কর্মচারীদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের ঐক্যবদ্ধ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।
আপনার মতামত লিখুন :