আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এই সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি।
বিএফআইইউর পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সকল ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এটি নিয়মিত তদারকির অংশ হিসেবে করা হচ্ছে। তবে এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আসিফ মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি লাভ করেন এবং জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার লক্ষ্যে গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। যদিও শুরুতে তার ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে লড়ার গুঞ্জন ছিল, তবে শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা না করে বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব সামলাচ্ছেন।
আপনার মতামত লিখুন :