আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

রাজধানীর গুলশানে পুলিশি অভিযান চলাকালে ফোনে হুমকি পাওয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলমকে বদলি করা হয়েছে। রবিবার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে রওনক আলমসহ মোট চারজন ডিসিকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়। আদেশে এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, রমনা বিভাগের (ট্রাফিক) ডিসি এম তানভীর আহমেদকে গুলশান বিভাগে, ডিবি লালবাগ বিভাগের ডিসি মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে এবং মিরপুর বিভাগের ডিসি মো. মইনুল হককে রমনা বিভাগের (ট্রাফিক) দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে গুলশান এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযানের সময় ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা ব্যক্তির পক্ষে বিদেশ থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনের মাধ্যমে ডিসিকে চরম ঔদ্ধত্যপূর্ণ ভাষায় হুমকি দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, ফোনের অপর পাশে থাকা ব্যক্তি ডিসিকে শাসিয়ে বলছেন, ‘আপনার নাম কী? আপনি কোন ব্যাচের পুলিশ? আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন?’ জবাবে ডিসি রওনক আলমকে শান্তভাবে বলতে শোনা যায়, ‘আমার ব্যাচ জেনে আপনি কী করবেন? আমি ২৮তম ব্যাচের।’
তবে এই বদলিকে সরাসরি ওই ঘটনার সঙ্গে যুক্ত করতে নারাজ ডিএমপি কর্তৃপক্ষ। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, এটি সংস্থার চলমান প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নেওয়া একটি স্বাভাবিক সিদ্ধান্ত। নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের ধারাবাহিকতায় এই রদবদল করা হয়েছে এবং এর পেছনে অন্য কোনো বিশেষ কারণ নেই বলে তিনি দাবি করেন।
আপনার মতামত লিখুন :