আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ‘খাইবার’ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে বড় ধরনের হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আইআরজিসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই আকস্মিক ও লক্ষ্যভিত্তিক হামলায় নির্দিষ্ট স্থানগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইরান এখন পর্যন্ত ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে অন্তত ১০ দফা হামলা চালিয়েছে। তেহরানের পক্ষ থেকে একে ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি সমন্বিত পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, এই হামলার খবরের মধ্যে অধিকৃত অঞ্চলের বেইত শেমেশ এলাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্বনির্ধারিত একটি সফর বাতিলের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সফরটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এছাড়া নেতানিয়াহুর একটি ভিডিও কয়েক ঘণ্টা আগে সম্প্রচারিত হলেও এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও আর জনসম্মুখে আসেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিখোঁজ হিসেবে গুঞ্জন শোনা যাচ্ছে।
তবে আইআরজিসির এই বড় দাবির বিপরীতে এখন পর্যন্ত হিব্রু ভাষার গণমাধ্যম কিংবা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে নেতানিয়াহুর বর্তমান অবস্থান বা নিরাপত্তার বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষের এই নীরবতা নিয়ে রহস্য ও গুঞ্জন আরও বাড়ছে।
আপনার মতামত লিখুন :