সর্বশেষ :

জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬ । ১২:১৯ পূর্বাহ্ণ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জাহাজ থেকে গম খালাস করার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকায় অবস্থিত ‘ট্রাইকম ফ্রাইট অ্যান্ড লজিস্টিকস’ কোম্পানির ঘাটে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নৌখাদা এলাকার আল-আমিন (৩২) এবং একই থানার নাদোর সৈয়দপুর এলাকার আমিন মিয়া (২৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘাটের মালিক কাজল ঘোষের তত্ত্বাবধানে ক্রেন দিয়ে জাহাজ থেকে গম নামানোর কাজ চলছিল। ক্রেন চালক আমিনুল ইসলাম যখন কাজ করছিলেন, তখন নিচে অবস্থানরত শ্রমিকদের ওপর হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী গ্রাফটি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হন এবং আমিন মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আহত শ্রমিক মিশু ও শাহজাহানকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: