বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের এক ‘সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, খামেনির শাহাদাতের এই শোকের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের পাশে রয়েছে। কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু করা প্রাচীন রীতির পরিপন্থী উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক এক বিবৃতিতে তিনি বলেন, খামেনির মতো একজন উচ্চমাপের নেতার প্রস্থান পুরো

মুসলিম বিশ্বের জন্য বড় ক্ষতি। এই শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির প্রতি সমবেদনা জানাচ্ছে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানের জনগণের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার ধৈর্য প্রার্থনা করেন।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.