বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের

ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন বাহিনীর এক অভিযানে ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে। রোববার (১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

ট্রাম্পের মতে, ধ্বংস হওয়া জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল।

ট্রুথ সোশ্যালে করা ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমি এইমাত্র খবর পেলাম যে আমরা ইরানের ৯টি যুদ্ধজাহাজ ধ্বংস করে ডুবিয়ে দিয়েছি, যার মধ্যে বেশ কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাকিগুলোর পেছনেও লেগেছি—সেগুলোও খুব শীঘ্রই সমুদ্রের তলদেশে গিয়ে জমা হবে!”

তিনি আরও জানান, কেবল জাহাজ নয়, পৃথক একটি হামলায় ইরানের নৌ-সদর দপ্তরও প্রায় তছনছ করে দেওয়া হয়েছে। তবে পুরো পরিস্থিতির বর্ণনায় কিছুটা বিদ্রূপের সুর টেনে তিনি যোগ করেন, “এছাড়া তাদের নৌবাহিনী কিন্তু বেশ ভালোই করছে!”

আল জাজিরার প্রতিবেদনে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.