সর্বশেষ :

রাজশাহীর সংরক্ষিত আসনে শাকিলা ফরহাদ বানুকে চায় জনগণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১, ২০২৬ । ১:২৫ পূর্বাহ্ণ
রাজশাহীর সংরক্ষিত আসনে শাকিলা ফরহাদ বানুকে চায় জনগণ

রাজশাহী জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেত্রী মোসাঃ শাকিলা ফরহাদ বানুকে দেখতে চায় স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূলের নেতা-কর্মীরা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সততা এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের কারণে তিনি বর্তমানে জনমতের শীর্ষে রয়েছেন। এলাকার সাধারণ মানুষের দাবি, শাকিলা ফরহাদ বানুর মতো একজন যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব সংরক্ষিত আসনে এলে রাজশাহীর নারী উন্নয়ন ও সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

শাকিলা ফরহাদ বানু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর পিতা ইকবাল আহমেদ মিঞা এবং মাতা জান্নাতুল ফেরদৌস। তিনি দীর্ঘ বছর ধরে রাজশাহীর স্থানীয় সংস্কৃতির সাথে মিশে আছেন এবং এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তাঁর বিনয়ী আচরণ এবং পরোপকারী মানসিকতা তাঁকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে।

শাকিলা ফরহাদ বানু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। দলের প্রতিকূল সময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় ভূমিকা দলীয় মহলে প্রশংসিত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সুস্থ সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনতে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের মাধ্যমে তিনি দেশব্যাপী যে সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন, তা তাঁকে কেন্দ্রীয় রাজনীতিতেও একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

কেবল রাজনীতিতেই নয়, শাকিলা ফরহাদ বানু দীর্ঘ দিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাজশাহীর বোয়ালিয়া ও আশপাশের এলাকায় অসহায় নারীদের কর্মসংস্থান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় বাসিন্দা সামিয়ার মতে, “শাকিলা আপা শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের বিপদের বন্ধু। যখনই কেউ কোনো সমস্যায় পড়ে, তিনি সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেন।”

আসন্ন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে রাজশাহীর তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা মনে করেন, দীর্ঘ সময় ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের সাথে জনগণের সরাসরি সম্পৃক্ততা আছে, তাদেরই মূল্যায়ন করা উচিত। রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জানান, শাকিলা ফরহাদ বানু একজন সৎ, যোগ্য এবং নেতৃত্বগুণ সম্পন্ন নারী। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এবং সাংগঠনিক দক্ষতা রাজশাহীর নারী সমাজকে আরও সুসংগঠিত করবে।

ইতোমধ্যে শাকিলা ফরহাদ বানুর সততা ও যোগ্যতা বিবেচনা করে তাঁকে রাজশাহী জেলার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রদানের জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের নিকট বিনীত সুপারিশ জানানো হয়েছে। ওই সুপারিশপত্রে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং এলাকার জনগণের কল্যাণে রাখা অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বেলাল নামের এক চা বিক্রেতা  বলছেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি আমাদের কথা সংসদে তুলে ধরবেন। শাকিলা ফরহাদ বানু উচ্চ শিক্ষিত এবং তাঁর মধ্যে নেতৃত্বের বলিষ্ঠতা রয়েছে। তিনি এমপি হলে রাজশাহীর সংরক্ষিত নারী আসনের মর্যাদা রক্ষা হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।”

​এখন রাজশাহীবাসীর দৃষ্টি দলের হাইকমান্ডের দিকে। তৃণমূলের প্রত্যাশা, দলের প্রতি শাকিলা ফরহাদ বানুর অবিচল নিষ্ঠা এবং জনসম্পৃক্ততা বিবেচনা করে তাঁকে এবারের সংরক্ষিত নারী আসনে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: