বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের চাঁদাবাজির ‘রাজত্ব’: গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়
পাঁচ আগস্টের পর ১১ জনকে মারছি শুধু তুই প্রাণে বাইচ্যা গেলি: আব্বা বাহিনী
বাংলাদেশে ওয়ান-ওয়ান ফাউন্ডেশনের বর্ণাঢ্য আত্মপ্রকাশ
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আলী হোসেন ফকির
ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার আভাস দিলেন আসিফ মাহমুদ
এমপিওভুক্তির চুক্তির ১৫ লাখ টাকা দিতে না পারায় শিক্ষক গ্রেফতার
প্রবাসীদের মরদেহ আসা মাত্রই দাফনের জন্য দেওয়া হচ্ছে ৩৫ হাজার টাকা
গভর্নরকে ‘স্বৈরাচার’ বলায় বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ
সই-স্বাক্ষর নিলেও রাষ্ট্রীয় কাজে জনগণের কাছে বা বিদেশ সফরে কিংবা আমন্ত্রণে রাষ্ট্রপতিকে যেতে দেয়নি ওই সরকার
মেয়র পদে লড়বেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আসিফ মাহমুদ জানান, দল থেকে তাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও তিনি এ সংক্রান্ত পূর্বাভাস পেয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সক্রিয়ভাবে অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী দলীয় মার্কা না থাকলেও সাংগঠনিক সমন্বয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের পাশে থাকবে তার দল।
ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, গণ-অভ্যুত্থানের আগে এই ধরনের নিয়োগের কোনো বিধান ছিল না। রাজনৈতিক বাস্তবতায় বঞ্চিত বা পরাজিত প্রার্থীদের ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের প্রজ্ঞাপনে কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ না থাকায় একে স্বচ্ছতাহীন এবং ‘আমৃত্যু নিয়োগ’ সদৃশ বলে তিনি দাবি করেন। দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
দেশে ‘ভয়ের রাজত্ব’ কায়েমের চেষ্টা চলছে অভিযোগ করে এনসিপি মুখপাত্র বলেন, পুলিশের অভিযানের নামে সাধারণ জনগণ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, অকারণে রাস্তা অবরোধ সমর্থনযোগ্য নয়, তবে জনগণের যৌক্তিক দাবির আন্দোলন করার অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য হান্নান মাসউদ বক্তব্য রাখেন। তিনি জানান, এনসিপি আগামীতে দেশের প্রতিটি পৌরসভা, সিটি করপোরেশন ও ওয়ার্ড পর্যায়ের নির্বাচনে অংশ নেবে। বিগত নির্বাচনে কারচুপির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সব বাধা পেরিয়ে প্রতিটি আসনে যোগ্য প্রার্থীদের প্রস্তুত করবে এনসিপি।
আপনার মতামত লিখুন :