গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার
সাংবাদিকের বিরুদ্ধে এস এ গ্রুপের শতকোটি টাকার মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন
মহাকাশে প্রথমবার আইফোন ব্যবহার করছেন নাসার নভোচারীরা
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের দাপট: রাতের আঁধারে বর্জ্য ফেলে কৃষি ও কৃষককে ধ্বংসের পাঁয়তারা
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: আসন্ন সংকট মোকাবেলায় বাংলাদেশের করণীয় বিষয়ে গাজীপুর মহানগরে আলোচনা সভা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ হিসেবে আখ্যায়িত করায় কেন্দ্রীয় ব্যাংকের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং জবাব সন্তোষজনক না হলে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।
শোকজ পাওয়া তিন কর্মকর্তা হলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ। তারা কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থানে ছিলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সূত্রপাত হয় গত ১৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে। সেখানে এই কর্মকর্তারা এক্সিম ও সোস্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু নিয়ে গভর্নরের তীব্র সমালোচনা করেন। ওই বক্তব্য চলাকালীন তারা গভর্নরকে ‘স্বৈরাচার’ বলে সম্বোধন করেন, যা কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা ও পেশাদারিত্বের পরিপন্থী হিসেবে গণ্য করেছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :