বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
পাকিস্তানে পালিত হল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বগুড়ায় এনসিপি নেতা সাগর গ্রেফতার: অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় কারাগারে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ছয় জন আটক
মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
ভারতবিরোধী অবস্থান, পুলিশ পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মাহদীকে আশ্রয় দিল না ভারত
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ডাবসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন যে, বাংলাকে যদি প্রকৃতভাবে ধারণ করতে হয় এবং একে মায়ের ভাষা হিসেবে সম্মান দিতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান পরিহার করতে হবে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ইনকিলাব’ বা ‘ইনকিলাব মঞ্চ’—এসবের সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। এই শব্দগুলো মূলত সেই পক্ষের ভাষা যারা একসময় বাঙালির মাতৃভাষা কেড়ে নিতে চেয়েছিল। বর্তমান প্রজন্মের তরুণদের মুখে এসব স্লোগান শুনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমার ব্লিডিং (কষ্ট) হয় যখন দেখি আজকে এটাই আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। এটি আমাদের শিক্ষকদের ব্যর্থতা।” তিনি আরও যোগ করেন যে, সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে গেলেও বর্তমানে সমাজ উল্টো দিকে হাঁটছে বলে তিনি মনে করছেন।
নিজের বক্তব্যে অটল থেকে মন্ত্রী বলেন, সত্য কথা বললে তাকে ‘ভারতের দালাল’ তকমা দেওয়া হতে পারে, তবুও তিনি পিছপা হবেন না। তিনি বলেন, “আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আজ মন্ত্রী হয়েছি।” ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে রাষ্ট্রভাষাকে চেপে ধরার যে ইতিহাস, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ৫৪-এর ভাষা আন্দোলনের শহিদরাই মূলত বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন।
তরুণদের সতর্ক করে জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের সঠিক চিন্তাভাবনা না করলে দেশ ‘এক্সট্রিম রাইট’ বা চরমপন্থার দিকে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। জাতীয়তাবাদ কেন সঠিকভাবে গড়ে ওঠেনি তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, নিজের ভাষাকে সঠিকভাবে জানার চেষ্টা না করার ফলেই এমনটি হয়েছে। পরিশেষে তিনি গুরুত্বারোপ করেন যে, নিজের ভাষা ও দেশ নিজেদেরই গড়তে হবে, অন্য কেউ তা করে দিয়ে যাবে না।
আপনার মতামত লিখুন :