বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
পাকিস্তানে পালিত হল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বগুড়ায় এনসিপি নেতা সাগর গ্রেফতার: অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় কারাগারে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ছয় জন আটক
মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
ভারতবিরোধী অবস্থান, পুলিশ পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মাহদীকে আশ্রয় দিল না ভারত
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ডাবসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

বগুড়ায় অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মিজানুর রহমান সাগর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় রুবেল প্রাং নামে এক ব্যক্তি গত বছরের ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন রাতে কলেজের সামনে চা পান করার সময় সাগর ও তার সহযোগীরা রুবেলকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেশীয় অস্ত্র ও রড দিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।
মামলার বিবরণে আরও উল্লেখ আছে, হামলার একপর্যায়ে অভিযুক্তরা রুবেলের কাছ থেকে নগদ ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয় এবং তার বিকাশ অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক আরও ২৮ হাজার ৩০০ টাকা আদায় করে। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আপনার মতামত লিখুন :