বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
পাকিস্তানে পালিত হল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বগুড়ায় এনসিপি নেতা সাগর গ্রেফতার: অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় কারাগারে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ছয় জন আটক
মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
ভারতবিরোধী অবস্থান, পুলিশ পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মাহদীকে আশ্রয় দিল না ভারত
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ডাবসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

সম্প্রতি পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে চরম বিপাকে পড়েন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। গত মঙ্গলবার দিল্লির কনট প্লেসের একটি ভিসা কেন্দ্রে তাকে এক ব্যক্তি চিনে ফেলেন এবং তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। মাসখানেক আগে শায়েস্তাগঞ্জ থানায় বসে প্রকাশ্যে বানিয়াচং থানা পুড়ানো এবং এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে মারার যে দাম্ভিক দাবি মাহদী করেছিলেন, সেই ভিডিওটি গোয়েন্দাদের নজরে আসার পর থেকেই তার ওপর কঠোর নজরদারি শুরু হয়।

ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং একজন হিন্দু পুলিশ কর্মকর্তাকে হত্যার প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়া কোনো ব্যক্তিকে ভারতের মাটিতে অবস্থান করতে না দেওয়ার বিষয়ে তারা অনড় ছিলেন। সূত্রমতে, মাহদী হাসানকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, নিজের দেশে ফিরে যাওয়া ছাড়া তার অন্য কোনো পথ নেই। এই চাপের মুখে মঙ্গলবার রাতেই তার ভারতীয় ভিসা বাতিল করা হয় এবং তিনি পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছের একটি হোটেলে আশ্রয় নিতে বাধ্য হন।

বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরার আগে ইন্ডিগোর চেক-ইন কাউন্টারে তাকে আটক করে প্রায় আধঘণ্টা জেরা করেন বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা। ভারতীয় পক্ষ থেকে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—ভারতের বিরুদ্ধে কটূক্তি, একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি এবং সাম্প্রদায়িক উস্কানি। তারা সাফ জানিয়ে দেন, “ভারতবিরোধী কথা বলে এবং হিন্দু অফিসারকে মেরে ফেলার দাবি করে এমন কাউকে দিল্লিতে থাকতে দেওয়া হবে না।” যদিও মাহদীকে কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি, তবে নিরাপত্তা নিশ্চিত করতে তাকে দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়।

বুধবার বিকেলে দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহদী হাসান। তিনি সেখানে অভিযোগ করেন যে, তাকে ভারতীয় বিমানবন্দরে প্রচণ্ড হয়রানি বা ‘হ্যারাস’ করা হয়েছে এবং তিনি জীবনের ঝুঁকিতে ছিলেন। তার কাছে বিপুল পরিমাণ ক্রিপ্টো-কারেন্সি পাওয়ার খবরটিকে তিনি ‘গুজব’ বলে উড়িয়ে দিলেও দেশে ফেরার পর তাকে আবারও দেশীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। ৫ই আগস্টের পর বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় মাহদীর সেই বিতর্কিত ভিডিওটিই মূলত দিল্লিতে তার এই প্রতিকূল পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :