বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
পাকিস্তানে পালিত হল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বগুড়ায় এনসিপি নেতা সাগর গ্রেফতার: অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় কারাগারে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ছয় জন আটক
মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
ভারতবিরোধী অবস্থান, পুলিশ পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মাহদীকে আশ্রয় দিল না ভারত
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ডাবসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

বরিশালের হিজলায় নামাজের জন্য ডাকতে গিয়ে বন্ধুর লাথিতে আরিফ রাঢ়ী (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে উপজেলার চরবিশোর গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে বাড়ির পাশের খাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত আরিফ ওই গ্রামের আনিছ রাঢ়ীর ছেলে। এই ঘটনায় জড়িত অভিযোগে প্রতিবেশী মোশারফ বয়াতি নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার এশার নামাজের সময় ঘনিয়ে এলে আরিফ তার বন্ধু মোশারফের ঘরে যায় তাকে নামাজে ডাকতে। মোশারফ তখন খাটে শুয়ে ছিল। আরিফ তাকে বারবার উঠতে বললেও সে অনীহা প্রকাশ করে। একপর্যায়ে আরিফ তাকে একটি চড় মারলে মোশারফ ক্ষিপ্ত হয়ে আরিফের বুকের ওপর সজোরে লাথি মারে। লাথির আঘাতে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
ঘটনাটি ধামাচাপা দিতে ঘাতক মোশারফ রাতেই আরিফের মরদেহ বাড়ির পাশের একটি খালে ফেলে দিয়ে আসে।
শুক্রবার সকাল ৮টার দিকে খালের পাড়ে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান:” প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোশারফ হত্যার কথা স্বীকার করেছে। নামাজের জন্য ডাকা নিয়ে সামান্য তর্কের জেরে সে আরিফের বুকে লাথি মারে, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
আপনার মতামত লিখুন :