বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানিমন্ত্রী টুকু
পাকিস্তানে পালিত হল মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বগুড়ায় এনসিপি নেতা সাগর গ্রেফতার: অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় কারাগারে
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ছয় জন আটক
মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
ভারতবিরোধী অবস্থান, পুলিশ পুড়িয়ে হত্যায় অভিযুক্ত মাহদীকে আশ্রয় দিল না ভারত
টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ডাবসহ ভ্যান ছিনতাইয়ের অভিযোগ
শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই উদ্যোগ ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলেও বিষয়টি নিয়ে বিতর্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন। শনিবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর
কেন্দ্রীয় শহীদ মিনার-এ প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধীদলীয় নেতা এবং
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমিরসহ তাদের জোটের নেতারা।
প্রতিমন্ত্রী বলেন, যে কারণেই হোক—দেশে কিংবা দেশের বাইরে গিয়ে সংশ্লিষ্টরা তাদের অবস্থান নিয়ে ক্ষমা প্রকাশ করেছে। ব্যবহৃত ভাষা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তবে পুরোনো বিভেদ ধরে রেখে জাতিকে পুনরায় বিভক্ত করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, অতীতের রাজনৈতিক দ্বন্দ্বে দেশ যে ক্ষতির মুখে পড়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সংকট মোকাবিলা করা।
তিনি আরও বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এমন একটি দিন, যেদিন সব রাজনৈতিক মতাদর্শের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হন। তাই এই দিনে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
ইশরাক হোসেনের ভাষায়, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য ও সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ। সেই লক্ষ্য সামনে রেখে সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :