রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল

‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’: নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার রাত ৭টা ৪০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সংক্ষিপ্ত অথচ শক্তিশালী বার্তা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি লেখেন: ‘ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!’

পোস্টটি শেয়ার হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৫ হাজারেরও বেশি রিঅ্যাকশন, ৬ হাজার মন্তব্য এবং প্রায় আড়াই হাজার শেয়ার হয়েছে। দেশের চলমান প্রেক্ষাপটে চাঁদাবাজির বিরুদ্ধে তার এমন অবস্থানকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করছে বলে মন্তব্যকারীদের অভিমত।

নাসীরুদ্দীন পাটওয়ারীর এই পোস্টের ঠিক কিছুক্ষণ আগেই এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া সেই পোস্টে তিনি কেবল লিখেছিলেন— ‘ইনকিলাব জিন্দাবাদ।’

হাসনাত আবদুল্লাহর পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার পোস্টে ২ লাখ ৯৪ হাজার রিঅ্যাকশন, ৩১ হাজার কমেন্ট এবং প্রায় সাড়ে ৮ হাজার শেয়ার হয়েছে।

একই দিনে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুই নেতার এমন ‘ইনকিলাব’ (বিপ্লব) কেন্দ্রিক স্ট্যাটাস রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর চাঁদাবাজির বিরুদ্ধে দেওয়া কঠোর বার্তাটি বর্তমান সময়ে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অনেকে মনে করছেন, এটি দলের পক্ষ থেকে চাঁদাবাজদের প্রতি একটি পরোক্ষ হুঁশিয়ারি।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.