শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আত্মহত্যার চেষ্টা ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি

আত্মহত্যার চেষ্টা ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসুর, হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় তাকে শুক্রবার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। তিনি জানান, আত্মহননের চেষ্টা করার পর মেঘমল্লার বসুকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জুবেল আরও বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনায় সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.