ড. ইউনূস সরকারের তড়িঘড়ি করা মার্কিন চুক্তি নিয়ে মাসুদ কামালের প্রশ্ন
আওয়ামী লীগ খুলনা, বরিশাল ও রাজশাহীকে ‘বিদেশের মতো’ করেছে: রুমিন ফারহানা
১৭ বছরের খালি পায়ে জুতা পরলেন বিএনপি নেতা সুরুজ পাঠান
সিলেটের ডিসি সারোয়ার আলমকে আদালতের শোকজ
ভারতের সফর বাতিল হলে ৫-১০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট!
আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পুনর্বাসনের নেপথ্যে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’: নাহিদ ইসলাম
চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
দুর্গাপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত, নির্বাচনী বিজয়ে আনন্দ প্রকাশ
বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল

সম্প্রতি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি জানান, রাজনৈতিক ও ব্যক্তিগত কাজে খুলনা, বরিশাল ও রাজশাহী ভ্রমণে গিয়ে সেখানকার অবকাঠামোগত আমূল পরিবর্তন তার নজরে এসেছে।
রুমিন ফারহানা মন্তব্য করেন যে, আওয়ামী লীগ এই শহরগুলোকে বিদেশের মতো উন্নত করে ফেলেছে, যা সত্যিই দেখার মতো। তবে এই উন্নয়নের বিপরীতে নিজের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার করুণ দশা দেখে তিনি সমবেদনা ও আক্ষেপ প্রকাশ করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানার এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করেন।
নানা প্রতিকূল পরিবেশের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। এর মাধ্যমে তিনি ওই আসন থেকে সরাসরি নির্বাচনে জয়ী হওয়া প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েন।
আপনার মতামত লিখুন :