ড. ইউনূস সরকারের তড়িঘড়ি করা মার্কিন চুক্তি নিয়ে মাসুদ কামালের প্রশ্ন
আওয়ামী লীগ খুলনা, বরিশাল ও রাজশাহীকে ‘বিদেশের মতো’ করেছে: রুমিন ফারহানা
১৭ বছরের খালি পায়ে জুতা পরলেন বিএনপি নেতা সুরুজ পাঠান
সিলেটের ডিসি সারোয়ার আলমকে আদালতের শোকজ
ভারতের সফর বাতিল হলে ৫-১০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট!
আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পুনর্বাসনের নেপথ্যে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’: নাহিদ ইসলাম
চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
দুর্গাপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত, নির্বাচনী বিজয়ে আনন্দ প্রকাশ
বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাজ উদ্দিন নিহতের ঘটনায় তদন্তে অসহযোগিতার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশে স্পষ্ট করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে ডিসি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৪ আগস্ট, যখন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের গুলিতে তাজ উদ্দিন নিহত হন। এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী রুলী বেগম একটি মামলা দায়ের করেন, যার তদন্তভার পায় পিবিআই।
তদন্তের স্বার্থে পিবিআই ঘটনার দিন পুলিশকে গুলির নির্দেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করে। আদালত গত বছরের ১৫ জুন ডিসি ও বিজিবি শ্রীমঙ্গলের উপমহাপরিচালককে ১৫ দিনের মধ্যে এই তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছিলেন।
আদালতের সেই নির্দেশ পাওয়ার পর বিজিবি তাদের তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়।
আদালত একে তদন্তে অসহযোগিতা এবং স্পষ্ট আদালত অবমাননা হিসেবে অভিহিত করে ডিসিকে সশরীরে কারণ দর্শাতে বলেছেন। এদিকে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং এ ব্যাপারে আদালতে যথাসময়ে জবাব দেবেন।
আপনার মতামত লিখুন :