ড. ইউনূস সরকারের তড়িঘড়ি করা মার্কিন চুক্তি নিয়ে মাসুদ কামালের প্রশ্ন
আওয়ামী লীগ খুলনা, বরিশাল ও রাজশাহীকে ‘বিদেশের মতো’ করেছে: রুমিন ফারহানা
১৭ বছরের খালি পায়ে জুতা পরলেন বিএনপি নেতা সুরুজ পাঠান
সিলেটের ডিসি সারোয়ার আলমকে আদালতের শোকজ
ভারতের সফর বাতিল হলে ৫-১০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট!
আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পুনর্বাসনের নেপথ্যে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’: নাহিদ ইসলাম
চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
দুর্গাপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত, নির্বাচনী বিজয়ে আনন্দ প্রকাশ
বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রাম নগরের লালদিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোহাগাড়া উপজেলা নেতা কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেফতারকৃত বাচ্চু লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা নতুন বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ইতোমধ্যে তিনটি মামলা রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয় এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়ো হয়ে নাশকতামূলক কর্মসূচির পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযানটি চালানো হয়। এ সময় কার্যালয়ের সামনে থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
এসএনএ/মানিক
আপনার মতামত লিখুন :