সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল

বাউফলে ছাত্রদল নেতার দোয়া ও মিলাদ মাহফিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে মরহুম আনিসুর রহমান মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া মুসলিম উম্মাহর সকল মরহুমের শান্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশ পরিচালনার তৌফিক চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

মধ্য মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্রবৃন্দ।

বাউফল উপজেলা ছাত্রদল নেতা মো. ইমন মাতুব্বরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহাম্মেদ লেলিন এবং উপজেলা ছাত্রদলের সি. যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ খান।

এছাড়াও মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এইচ এম রুমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান খান, মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন গাজী এবং বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ হোসেনসহ হাচান, রায়হান রাফি, রনি, রেদোয়ান, সম্রাট, সাঈদ, মমিন ও কাউয়ুমসহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহায়তা প্রদান করেন সামুয়েল আহাম্মেদ লেলিন, এইচ এম রুমান হোসেন, রবিউল ইসলাম, কামরুজ্জামান বাবু, লিমন মৃধা এবং এমদাদুল আলম অলি। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.