প্রকাশের সময় :
রবিউল ইসলাম,রাজশাহীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। মাঠ-ঘাট থেকে শুরু করে চায়ের দোকান—সর্বত্রই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু ১২ই ফেব্রুয়ারির ভোট। বিশেষ করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলামের পক্ষে তৃণমূল পর্যায়ে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা এখন দৃশ্যমান।গ্রামগঞ্জে ব্যস্ত সময় পার করছেন ব্যারিস্টার রাজন। বুধবার (৪ঠা ফেব্রুয়ারি) জয়নগর ইউনিয়নের ১৯টি গ্রামে ধানের শীষের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোলাম মুর্তজা(সদস্য, দুর্গাপুর উপজেলা বিএনপি), মাহাবুর রহমান সান্টু(সভাপতি, জয়নগর ইউনিয়ন বিএনপি), জাকির হোসেন(সাধারণ সম্পাদক, জয়নগর ইউনিয়ন বিএনপি), হুমায়ূন কবির টিটু( সাবেক ছাত্রনেতা),বাবলু মাষ্টার
(বিএনপি নেতা),আলামিন হক বিজয়(সাবেক ছাত্রনেতা), যুবনেতা মাহামুদ তালুকদার, যুবনেতা সুমন,ছাত্রনেতা বিপুল, হিমেল,নাহিদ,ভুট্টু,আলভি,সীমান্ত সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী।প্রচারণাকালে ব্যারিস্টার রাজন বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নজরুল ইসলাম নির্বাচিত হলে পুঠিয়া-দুর্গাপুরের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণ এবং নারীদের স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।নারী ও তরুণ ভোটারদের অভাবনীয় সাড়াসরেজমিনে দেখা যায়, ধানের শীষের প্রচারণায় নারী ভোটারদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনেক জায়গায় ব্যারিস্টার রাজনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় নারীরা। ভোটারদের সাথে আলাপকালে উঠে আসে এক আবেগঘন পরিবেশ।নারী ভোটাররা বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শ ভুলিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে অন্যায় হয়েছে, তার জবাব আমরা ব্যালটের মাধ্যমে দিতে চাই। সৎ মানুষ হিসেবে নজরুল ইসলামই আমাদের প্রথম পছন্দ। প্রথমবারের মতো ভোট দিতে চাওয়া তরুণরা বলছেন, আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন। ৬ জন প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, ভদ্রতা ও সততায় অধ্যাপক নজরুল ইসলাম সবার চেয়ে এগিয়ে। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) প্রধান প্রার্থীঅধ্যাপক মো. নজরুল ইসলাম (ধানের শীষ) এর সুযোগ্য সন্তান আরো বলেন ১২ই ফেব্রুয়ারি, ২০২৬মূল ইস্যু অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসন। দীর্ঘ ১৭ বছর পর অবাধ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের মাঝে যে স্বস্তি ফিরে এসেছে, তার প্রতিফলন ধানের শীষের এই গণজোয়ার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।