রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ও দপ্তরীদের ইফতার মাহফিল
আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প

রবিউল ইসলামঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশন এলাকায় এক চাঞ্চল্যকর অভিযান চালিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে মো: শাহানুর রহমান ওরফে শাহিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। ধৃত আসামির পায়ুপথ থেকে উদ্ধার করা হয়েছে ৯৮৮ পিস ইয়াবা ট্যাবলেট।
র্যাব-৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক কারবারি বিপুল পরিমাণ মাদকসহ ট্রেনযোগে বাঘার উদ্দেশ্যে আসছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আড়ানী রেলস্টেশন এলাকায় নজরদারি জোরদার করে। শনিবার(১০ জানুয়ারি) দুপুর ০১:৪৫ ঘটিকায় সন্দেহভাজন শাহিনকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হলে তার শরীরে কোনো মাদক পাওয়া যায়নি। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, ইয়াবাগুলো তার পায়ুপথের ভেতরে বিশেষ কায়দায় লুকানো রয়েছে। সেখান থেকেই ৯৮৮ পিস ইয়াবা এবং তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শাহিন নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন পানকা গ্রামের মো: রমজান আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারেন শাহিন একজন সক্রিয় আন্তঃজেলা মাদক চক্রের সদস্য।
সে দীর্ঘ দিন ধরে পেশার আড়ালে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে আসছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে ট্রেন ও বাস ব্যবহার করে অভিনব কৌশলে এসব মাদক রাজশাহীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে খুচরা ও পাইকারি সরবরাহ করত।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামতসহ আসামিকে রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :