বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

জাকির হোসেন,দুর্গারপুর, রাজশাহীঃ মহান বিজয় দিবস উপলক্ষে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। লাল-সবুজের পতাকায় উদ্ভাসিত এই দিনে শহীদদের স্মরণে নীরবতা ও দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৪২ মিনিটে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম-এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক ও সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম। শ্রদ্ধা নিবেদনের এই পর্বে অংশগ্রহণকারীদের মুখে-মুখে ছিল মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.