মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করলো রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমা। গত ফেব্রুয়ারিতে দুই দেশের সরকার দ্য রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস সাপোর্ট চুক্তি করে।
এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কীভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে, একে অন্যকে সামরিক রসদ সরবরাহের বিষয়টিও চুক্তিতে রয়েছে।
ডুমার স্পিকার ভি ভোলোডিন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত ও সর্বাত্মক। আমরা এই সম্পর্ককে মূল্য দিই। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে।
বৃহস্পতিবার দুইদিনের সফরে ভারতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে।
আপনার মতামত লিখুন :