আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করল বিএফআইইউ
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
মারা গেল গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুটি
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা, নিখোঁজ ইসরায়েলি প্রধানমন্ত্রী!
ইরানি নৌবাহিনীর ৯ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ট্রাম্পের
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শাহবাজ
আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
জাহাজ থেকে গম নামানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু
ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যার শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুলাহ আল মাহফুজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, নিটোল মণি চাকমা, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন প্রমূখ।
এতে বক্তারা বলেন, পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি, পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান হয়নি, এখনো নিরাপত্তা নিয়ে ভাবনায় আছে স্থানীয়রা। শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। তাই পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুক্তির সুফল ভোগের মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে কাজ করার বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :