সর্বশেষ :

পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার বিতরণ ও চিকিৎসা সেবা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫ । ৫:৩৯ অপরাহ্ণ
পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার বিতরণ ও চিকিৎসা সেবা

মোফাজ্জল হোসেন : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তারাবনছড়া এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সঙ্গে মতবিনিময়, উপহার বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের উদ্যোগে এবং সদর জোনের আয়োজনে এ মতবিনিময় সভা ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি স্থানীয় জনগণের হাতে শিক্ষা সামগ্রী, শীতবস্ত্রসহ বিভিন্ন উপহার তুলে দেন।

মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “পাহাড় থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি খুব শিগগিরই নির্মূল করা হবে। সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি আর টিকে থাকতে দেওয়া হবে না। শান্ত পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির স্বপ্ন কেউ বাস্তবায়ন করতে পারবে না।”

তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার নিরাপত্তা ও উন্নয়নে আমরা কাজ করছি। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম পিএসসি, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল আতিক (জিএস), ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম পিপিএম (সেবা), রিজিয়নের স্টাফ অফিসার মেজর (জি.টু.আই) কাজী মোস্তফা আরেফিন, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাতসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউপি সদস্য মো. শাহেব আলী, স্থানীয় হেডম্যান-কার্বারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সেনাবাহিনী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, স্থানীয়দের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: