সর্বশেষ :

বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে রাজশাহী দুর্গাপুর বিএনপি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫ । ৭:২৫ অপরাহ্ণ
বিভাজন ভুলে ধানের শীষকে বিজয়ী করতে এক মঞ্চে রাজশাহী দুর্গাপুর বিএনপি

রবিউল ইসলাম, রাজশাহীঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে সকল বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে দুর্গাপুর উপজেলা ও পৌর  বিএনপি।

দলের সাংগঠনিক শক্তি সুসংহত ও নির্বাচনী মাঠ প্রস্তুতের অংশ হিসেবে শনিবার (২৯ সেপ্টেম্বর)  বিকেলে  উপজেলার সদরে ঐতিহ্যবাহী ধানহাটা মাঠে নির্বাচনী সমাবেশের  আয়োজন করা হয়।। উপজেলা বিএনপি, পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশ মাঠ জনসমুদ্রে পরিণত হয়, দীর্ঘদিন পর একই মঞ্চে বিভাজন ভুলে নেতাকর্মীদের উপস্থিতি দুর্গাপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি  দুর্গাপুর- পুঠিয়ায় সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মুলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক, আজ ধানহাটা মাঠে যে জনসমাগম হয়েছে, তা প্রমাণ করে দুর্গাপুরের মানুষ পরিবর্তন চায়,  তিনি আরও বলেন, “আপনাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে, দুর্গাপুর হবে বিএনপির শক্ত ঘাঁটি ইনশাআল্লাহ।

দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক এস এম হাসানুজ্জামান লাল্টুর সভাপতিত্বে পৌর বিএনপির সদস্য সচিব আহমেদ রেজাউল হক ও যুগ্ম আহবায়ক আয়নাল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মুর্তুজা, শফিকুল ইসলাম আজম যুবদল সাবেক সাধারণ সম্পাদক, নাহিদুল হক হৃদয় যুবদল সাবেক আহবায়ক, মোসারফ হোসেন সাবেক পৌর আহবায়ক, মাইনুল ইসলাম যুবদল সাবেক সদস্য সচিব, জাহাঙ্গীর আলম জেমস যুবদল , মাহাবুর জেলা যুবদল সদস্য, রেন্টু জেলা যুবদল সদস্য, রবিউল সাহা পৌর যুবদল মজনুর রহমান পৌর যুবদল, বাপ্পি পৌর যুবদল, ফিরোজ চৌধুরী উপজেলা শ্রমিক দল যুগ্ম আহবায়ক সাইদুর রহমান পৌর ছাএদল  আহব্যাক, আব্দুল সবুর বুলেট জেলা সাংগঠনিক সম্পাদক,  পলাশ আহমেদ পৌর ছাত্রদল আহবায়ক, এস এম শাকিব পৌর ছাএদল সদস্য সচিব, আব্দুল্লাহ পৌর ছাত্রদল, মনিরুল ইসলাম পৌর ছাত্রদল, উপজেলা ও পৌরসভার শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: