সর্বশেষ :

ওয়ালটনের নামে স্ক্যাম লিংক ছড়িয়ে প্রতারণা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫ । ৬:৪০ পূর্বাহ্ণ
ওয়ালটনের নামে স্ক্যাম লিংক ছড়িয়ে প্রতারণা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান

ওয়ালটনের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র ভুয়া স্ক্যাম লিংকের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে দেশীয় ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন।

প্রতিষ্ঠানটি জানায়, কিছু অসাধু ব্যক্তি ওয়ালটনের নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইনবক্স লিংক ও প্রচারণামূলক বার্তার মাধ্যমে গ্রাহকদের ‘লোভনীয় উপহার’, ‘বিশেষ অফার’ বা ‘অ্যাওয়ার্ড জেতার’ প্রলোভন দেখাচ্ছে। এসব লিংকে প্রবেশ করে গ্রাহকরা ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল ফিন্যান্স তথ্য শেয়ার করলে তা প্রতারকদের কাছে চলে যাচ্ছে।

ওয়ালটন পরিষ্কারভাবে জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে—
“গ্রাহকদের আর্থিক ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই ওয়ালটনের যেকোনো অফার, প্রতিযোগিতা বা তথ্য শুধুমাত্র আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, হেল্পলাইন নম্বর ও ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে যাচাই করার অনুরোধ করা হচ্ছে।”

ওয়ালটনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই অজানা লিংকে ক্লিক করা, ব্যক্তিগত তথ্য শেয়ার করা কিংবা আর্থিক লেনদেন করা উচিত নয়। প্রয়োজনে গ্রাহকরা প্রতিষ্ঠানের অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।

যেকোনো তথ্য বা সহায়তার জন্য ওয়ালটনের হেল্পলাইন:
📞 ১৬২৬৭ (সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত)

গ্রাহকদের উদ্দেশে প্রতিষ্ঠানটি পুনরায় সতর্ক করে জানিয়েছে—
“সতর্ক থাকুন, প্রতারণা থেকে নিজে বাঁচুন এবং অন্যকেও সচেতন করুন।”

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: