সর্বশেষ :

রাজশাহীতে শিক্ষিকাকে ধর্ষণ অধ্যক্ষ কারাগারে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫ । ১০:৪৩ পূর্বাহ্ণ
রাজশাহীতে শিক্ষিকাকে ধর্ষণ অধ্যক্ষ কারাগারে

রবিউল ইসলাম: রাজশাহীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি আদালতে জামিন আবেদন করলে বিচারক শরনিম আক্তার তা নামঞ্জুর করেন।

মামলার নথি সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ আগস্ট ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ মারুফ তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করেন। পরে বিষয়টি প্রকাশ করলে চাকরি থাকবেনা বলে ভুক্তভোগীকে হুমকি দেওয়া হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় সাত বছর ধরে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন তিনি।
পরবর্তীতে ভুক্তভোগী, যিনি পেশায় একজন প্রভাষক, ২০২৩ সালের ২১ এপ্রিল নগরীর বোয়ালিয়া মডেল থানায় অধ্যক্ষ মারুফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

চলতি বছরের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে জব্দকৃত আলামত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) -এর ৯(১) ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ মারুফ হোসেনকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত মারুফ হোসেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ফুদকিপাড়া খিরশিন এলাকার আমজাদ হোসেনের ছেলে।

 

 

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
%d bloggers like this: