সর্বশেষ :

রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫ । ১০:৩৪ পূর্বাহ্ণ
রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত এ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার বাটার মোড়ে এসে শেষ হয়।

বোয়ালিয়া (পূর্ব) থানা যুবদলের কর্মী ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিক আজিজ সিজারের নেতৃত্বে এ বর্ণাঢ্য মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাকিউর রহমান সাকিল, বোয়ালিয়া (পূর্ব) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা জুয়েল, এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান জিকোসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীরা “জয়বাংলা নয়, জয় বিএনপি”, “দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই”, “তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলি”— এ ধরনের স্লোগানে চারদিক মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে তারা উল্লাসে মেতে ওঠেন।

স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ মিছিলটি রাজশাহী নগরীতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা বলেন, “যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে।”

আয়োজকরা জানান, জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ডে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: