সর্বশেষ :

রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা দাবিতে দুর্গাপুরে লিফলেট বিতরণ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫ । ১১:৪২ অপরাহ্ণ
রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা দাবিতে দুর্গাপুরে লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যারিস্টার রেজাউল করিমের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ব্যারিস্টার রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ ৩১ দফা দাবি ঘোষণা করেছেন। “এই দাবিগুলো জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন,” তিনি বলেন, “তাই এগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে। এই বিপর্যয় থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।”

ব্যারিস্টার রেজাউল করিমের নেতৃত্বে লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা জানান, “জাতীয় মুক্তির জন্য এই কর্মসূচি দুর্গাপুরের প্রতিটি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে।”

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: