এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রাজশাহী জেলার দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৫ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের রাজশাহী জেলা সভাপতি জহুরা শারমিন।
একজন সচেতন, শিক্ষিত ও মানবিক মননের রাজনীতিক হিসেবে জহুরা শারমিন ইতোমধ্যে এলাকা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নারী ও যুব সমাজের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে কাজ করাকে তিনি নিজের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করেন।
নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের অঙ্গীকার জহুরা শারমিন বলেন, একটি সমাজ বা দেশ তখনই প্রকৃত অর্থে এগিয়ে যেতে পারে, যখন নারীরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি নিজেকে প্রস্তুত করেছেন সংসদে সাধারণ মানুষের কথা বলার জন্য।
তিনি আরো বলেন, দুর্গাপুর ও পুঠিয়ার জনগণ বহু বছর ধরে উন্নয়ন বঞ্চিত। আমি চাই এই এলাকার নারী-পুরুষ সবাই মিলে উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাক।
বর্তমানে তিনি দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠক এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে জনগণের দুঃখ-কষ্ট, চাহিদা ও স্বপ্নের কথা শোনার চেষ্টা করছেন তিনি।
স্থানীয় এক শিক্ষার্থী বলেন, আমরা এমন কাউকে চাই, যিনি সত্যিকারে জনগণের কথা সংসদে তুলে ধরবেন। জহুরা শারমিন আপা সে যোগ্যতা রাখেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপির মতো উদার গণতান্ত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একজন নারী নেত্রীর প্রার্থীতা রাজনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে। এটি জাতীয় রাজনীতিতে নারী নেতৃত্বকে আরও দৃঢ় ও গতিশীল করতে পারে।
জহুরা শারমিনের প্রার্থিতা রাজশাহী-৫ আসনের রাজনীতিতে একটি নতুন আবহ তৈরি করেছে। দলীয় প্রতীক পেলে তিনি এই আসনে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।
আপনার মতামত লিখুন :