সর্বশেষ :

সেনাবাহিনীর অভ্যন্তরে ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ, উদ্বিগ্ন ওয়াকার স্যার: ব্লগার প্রিসিলা ফাতিমার ফেসবুক পোস্ট


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫ । ১:০৭ পূর্বাহ্ণ
সেনাবাহিনীর অভ্যন্তরে ক্ষমতা নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ, উদ্বিগ্ন ওয়াকার স্যার: ব্লগার প্রিসিলা ফাতিমার ফেসবুক পোস্ট

জনপ্রিয় বাংলাদেশি ব্লগার প্রিসিলা ফাতিমা এক ফেসবুক পোস্টে দাবি করেছেন, সেনাবাহিনীর কয়েকজন প্রভাবশালী এবং অতীতে অপরাধে জড়িত কর্মকর্তা একটি গোপন পরিকল্পনার সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের উদ্দেশ্য, ওয়াকার স্যারকে সরাসরি ক্ষমতায় না বসালেও যেন সরকার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি তার হাতেই থাকে।

পোস্ট অনুযায়ী, এক অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফাতিমা বলেন—এই কর্মকর্তারা সরকারের গুরুত্বপূর্ণ পদে নিজেদের পছন্দের লোক বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন। এ পরিকল্পনায় একটি প্রতিবেশী দেশের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে, এমনকি উপদেষ্টা মহলের কিছু অংশও এতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।

ব্লগার ফাতিমা লিখেছেন, ওয়াকার স্যার নিজেও এ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তবে সেনাবাহিনীর মাঝারি ও নিম্ন পর্যায়ের অধিকাংশ কর্মকর্তা এই পরিকল্পনার বিরোধিতা করছেন। যদিও কেউ প্রকাশ্যে কিছু বলছেন না, তবুও সাধারণ সেনা সদস্যদের একটি বড় অংশ এ ধরনের উদ্যোগের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এছাড়া, অভিযোগ রয়েছে—অপরাধে জড়িত কিছু প্রভাবশালী সেনা কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, যাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের রক্ষা করা যায়। তাদের উদ্দেশ্য, যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা এবং বিচার এড়ানো।

ফাতিমার দাবি অনুযায়ী, এই পরিস্থিতিতে ওয়াকার স্যার অনেকটাই নিস্তেজ ও অসহায় অবস্থানে চলে গেছেন। কখনও তিনি “নিস্তব্ধ কাঠের মূর্তি”র মতো আচরণ করছেন বলেও মন্তব্য করেন ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এই প্রসঙ্গে কয়েকটি বিদেশি কূটনীতিকের সাথেও গোপনে আলোচনা চলছে।

উল্লেখ্য: এসব তথ্যের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তবে ফাতিমার পোস্টে দাবি করা হয়েছে, উৎসটি একজন বিশ্বস্ত ও অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: