এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধ প্রায় আড়াই ঘণ্টা পোলের সঙ্গে বেঁধে রাখা হয় বলেই জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে খুঁটিতে আটকে রাখা হয়। নির্যাতনের সময় হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম অভিযোগ করেছেন, দুই বছর আগে বৃদ্ধ আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে ৭০ হাজার টাকা ঋণ নেন আবুল কালামের ছেলে বোরহান থেকে। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করতে থাকেন। দাবি অতিরিক্ত হওয়ায় টাকা পরিশোধে ব্যর্থ হলে বরহান মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করেন।
এই ঘটনার একটি ভিডিও মোবাইলে ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দা ও চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনা বন্ধে প্রশাসন ও পুলিশকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় নাগরিক ও রাজনৈতিক নেতারা জোর দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :