দুর্গাপুরে কেন্দ্রীয় ঈদগাহ সিসি উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক লায়লা নুর তানজু
তানোরে যৌথ অভিযানে ফেন্সিডিলের বড় চালান উদ্ধার, মোটরসাইকেল ফেলে পালাল পাচারকারী
দুর্গাপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে লঙ্কাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ: মানবিক সহায়তায় অনন্য উদ্যোগ
চারঘাটে মোস্তফা শেখ হত্যা মামলার প্রধান আসামি ফরহাদ ঢাকায় গ্রেপ্তার
সাংবাদিকদের পেশাদারিত্ব ও ঐক্যই সংগঠনের শক্তি: রাজশাহীতে আলমগীর গনি
পায়ুপথে ইয়াবা পাচারকালে আন্তঃজেলা মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার
পুঠিয়ায় র্যাবের চেকপোস্ট: ১৩ হাজার কেজি লবণের নিচে মিলল ১২৬ কেজি গাঁজা, ট্রাকসহ গ্রেফতার ১
রাজশাহীতে ‘সোনালী অতীত’ হকি টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের মিলনমেলা
প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা: রাজশাহী ও নওগাঁর ৬ জন গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধিত অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নে জারুল গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাবরিনা শারমিন। তিনি নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শাবরিনা শারমিন বলেন, “এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। অন্যান্য সংগঠনগুলোও যেন এ ধরণের কার্যক্রমে অংশগ্রহণ করে, সেটাই আমরা চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলে একসাথে কাজ করা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ ও সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ। সভাপতির বক্তব্যে আ.ন.ম রাকিবুল ইউসুফ বলেন, “বৃক্ষরোপণ শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এর যত্ন নেওয়া ও টিকিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। এই গাছ একদিন ছায়া, ফল এবং অক্সিজেন দেবে — যা ভবিষ্যৎ প্রজন্মকে উপকৃত করবে।”
আয়োজক সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন, “আমরা শুধু প্রতিবন্ধী ও বেকারদের উন্নয়নে নয়, পরিবেশ সংরক্ষণেও কাজ করছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এই কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২০০০টি গাছের চারা রোপণ করা হবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, হাটকানপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুল হাসান, কুশাডাঙ্গা মানব উন্নয়ন সংস্থার শফিকুল ইসলাম স্বপন, ড্যাফোডিল দুঃস্থ প্রতিবন্ধী ও নৃ-গোষ্ঠী উন্নয়ন সংস্থার সভাপতি কাউসার আহমেদ, পথচলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মোঃ আক্কাস আলী, আলিপুর প্রত্যাশা সংগঠনের সোহেল চৌধুরী, আলিপুর এলএসপি সংস্থার প্রতিনিধি, নির্ভয় সেবা উন্নয়ন সংস্থার রবিউল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রকৃতি ও মানব সমাজের মধ্যে সহাবস্থানের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অতিথিরা।
আপনার মতামত লিখুন :