সর্বশেষ :

ট্রাম্প প্রশাসনের নির্দেশ: ফেডারেল কর্মীদের ভ্যাকসিন রেকর্ড মুছে ফেলতে হবে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৫ । ১:৩৫ পূর্বাহ্ণ
ট্রাম্প প্রশাসনের নির্দেশ: ফেডারেল কর্মীদের ভ্যাকসিন রেকর্ড মুছে ফেলতে হবে

এসএনএ আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন – ট্রাম্প প্রশাসন সব ফেডারেল সংস্থাকে কর্মীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের তথ্য, বাধ্যতামূলক টিকা নীতিমালা অমান্য এবং ছাড় আবেদনের রেকর্ড সম্পূর্ণ মুছে ফেলার নির্দেশ দিয়েছে। ৮ আগস্ট অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট (OPM) পরিচালক স্কট কুপোর জারি করা স্মারকে বলা হয়, ৮ সেপ্টেম্বরের মধ্যে সব দপ্তরকে এই নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে হবে।

কুপোর মতে, বাইডেন প্রশাসনের “ক্ষতিকর নীতি” বাতিল করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ লেখেন, “মহামারির সময় কর্মীরা ব্যক্তিগত চিকিৎসা সিদ্ধান্তের কারণে অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন বা শাস্তি পেয়েছেন—এটি আর চলবে না।”

নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতে নিয়োগ, পদোন্নতি, শাস্তি বা চাকরিচ্যুতি–কোনও ক্ষেত্রেই কর্মীর ভ্যাকসিন স্ট্যাটাস ব্যবহার করা যাবে না। তবে কেউ চাইলে ৯০ দিনের মধ্যে রেকর্ড অপসারণ থেকে নিজেকে বাদ রাখতে পারবেন।

রেফারেন্স:
Reuters | New York Post

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: