এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

জাকির হোসেন, দুর্গাপুর : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের আশু রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাজশাহীর শাহমুখদম (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সভাপতি এস.এম. শাফিউল আজম জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এলডিপির সাধারণ সম্পাদক ওয়াহেদ জামান ডাবলু, জেলা সভাপতি জহুরা শারমিন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, দুর্গাপুর থানা এলডিপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি এবং স্থানীয় নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্বসহ সাধারণ মানুষ।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম কর্ণেল (অব.) ড. অলি আহম্মদের সহধর্মিণী ও সাবেক এমপি মমতাজ বেগমের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে এলডিপির পক্ষ থেকে শত শত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দলীয় নেতৃবৃন্দ এ আয়োজনের মাধ্যমে দলীয় ঐক্য, মানবিক মূল্যবোধ ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের বার্তা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :