মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

এসএনএ ডেস্ক : টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন লক্ষ্য একটাই—তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ ম্যাচটি রূপ নিতে চলেছে মর্যাদার লড়াইয়ে।
সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের গতি আর বৈচিত্র্যে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ে কিছুটা ব্যর্থ হলেও ১৩৩ রানের পুঁজি রক্ষা করে ৮ রানে জয়ের আনন্দ নেয়। পাকিস্তান অলআউট হয় ১২৫ রানে।
এই জয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে টাইগাররা। এবার লক্ষ্যে চোখ রেখে মাঠে নামবে লিটন দাসের দল, কারণ ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বড় একটি মুহূর্ত হয়ে থাকতে পারে।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত দুই দল ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ এবং ১৯টিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে সাম্প্রতিক ফর্মে এগিয়ে আছে টাইগাররা। তাই হোয়াইটওয়াশ এখন শুধু সময়ের অপেক্ষা।
আপনার মতামত লিখুন :