এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে
অর্থনীতির চাপে আমেরিকানরা, আশাবাদী বার্তা দিচ্ছেন ট্রাম্প
রাজশাহীর দুর্গাপুরের দুই ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন
দুর্গাপুরে বেগম রোকেয়া দিবস উদযাপনে ‘অদম্য নারীদের’ সম্মাননা প্রদান
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
টাঙ্গাইলে নিরাপত্তার অভাবে ঐতিহ্যবাহী সংস্কৃতির বাউল গানের অনুষ্ঠান বাতিল
খালেদা জিয়ার এক রোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি, লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ
ডাকসু ভবন ও তিন হলের প্রবেশপথে মাটিতে পাকিস্তান-ভারতের পতাকা
ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সঙ্গে একগুচ্ছ চুক্তি করল ভারত
বেগম জিয়াকে লন্ডন নেয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে ১৯ জুলাই ঢাকামুখী চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৩২ লাখ টাকা রাজস্ব আয় করেছে। এই অর্থনৈতিক সিদ্ধান্তটি রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জামায়াতের পক্ষ থেকে রেলওয়েকে আগাম অর্থ পরিশোধ করে রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন বরাদ্দ চাওয়া হয়। রেলওয়ে তাদের নিয়মিত রেক ব্যবহার করে সাপ্তাহিক বন্ধের দিনে এসব বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়। এতে রেলের অতিরিক্ত জনবল কিংবা সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হয়নি।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ট্রেন ভাড়া নেওয়ার নজির অতীতেও বহুবার রয়েছে। নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বা ধর্মীয় সংগঠন ট্রেন ভাড়া নিয়ে থাকে, যা রেলওয়ের নিয়মিত বাণিজ্যিক সেবারই অংশ।
বিশেষজ্ঞরা বলছেন, রেলের এই সিদ্ধান্ত রাজনৈতিক নয়, বরং রাজস্ব বৃদ্ধিমূলক বাণিজ্যিক পদক্ষেপ। এতে একদিকে যেমন সরকারিভাবে আয় হয়েছে, অন্যদিকে সাধারণ যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পেয়েছেন।
বিশেষ ট্রেন না দিলে কর্মসূচির দিন যাত্রীচাপ বাড়ত, বাড়ত বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা, যা রেলের জন্য ক্ষতির কারণ হতো। তাই সুনির্দিষ্ট চুক্তির আওতায় ট্রেন পরিচালনার এ সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে মনে করছেন পরিবহন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :